ঈশ্বরদীতে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ক্ষুধার জ্বালায় বাবা-মায়ের কবরের কাছে গিয়ে খাবার চাওয়া বুদ্ধিপ্রতিবন্ধী যুবক সাগরের আজীবন ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন তিনি।
ঈশ্বরদী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরহুম সুরুজ দম্পতির কনিষ্ঠপুত্র সাগরের হৃদয়বিদারক এ খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে, বিষয়টি তারেক রহমানের নজরে আসে।
তার নির্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিব সাগরের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং ভরণপোষণের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
হাবিব বলেন, আধুনিক যুগে কেউ যদি ক্ষুধায় কবরের পাশে গিয়ে কান্না করে, তা সমাজের জন্য লজ্জাজনক। তাই সাগরের খাদ্য ও বাসস্থানের স্থায়ী ব্যবস্থা করা হবে।
এসময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লাবলু বিশ্বাস / ঈশ্বরদী পাবনা প্রতিনিধি
