শাকিল সিকদার মির্জাপুর
মির্জাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মোঃ সেতু হায়দার খান এর পিতা আজ ভোরে ঢাকায় একটি হসপিটালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। সকালে তার নিজ গ্রাম গোড়াই নাজির পাড়া বাড়িতে আনলে এলাকায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় । তিনি একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার পরিবারের সকলেই রাজনীতি সাথে জড়িত থাকলেও তিনি কোন রাজনীতির সাথে জড়িত ছিলেন । তিনি সাদামাটা জীবনধারণ করতেন।
তিনি বাংলাদেশ ইটভাটা মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি, টাংগাইল জেলা বিএনপির সাবেক সদস্য জনাব ফিরোজ হায়দার খানের বড় ভাই, মির্জাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সেতু হায়দার খানের বাবা জনাব বজলুর হায়দার খানের জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, টাংগাইল -৭. মির্জাপুর উপজেলা গণমানুষের নেতা জননেতা জনাব “সাইদুর রহমান” সাঈদ সোহরাব, পৌর বিএনপির বিপ্লবী সভাপতি জনতার মেয়র জনাব মোঃ হযরত আলী মিয়া সহ বিভিন্ন আম থেকে আসা গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা থেকে স্বাগত বিভিন্ন নেতৃবৃন্দ সকলেই জনাব বজলুর রহমান খানের বিদেহি আত্বার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
চ্যানেল আর এ নিউজ /মির্জাপুর
