নিজস্ব প্রতিবেদন
কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের
কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে এ ঘটনা শুরু হয়।
মহাসড়কের মাঝে লাঠি হাতে দাঁড়িয়ে আছে অর্ধশত লোকের দুইটি দল।
প্রত্যেকের হাতে লাঠিসহ দেশীয় অস্ত্র।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বরাতে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক
ও তার বিদ্রোহী চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমান গ্রুপ শোডাউনের আয়োজন করে।
তবে বিদ্রোহীদের শোডাউনে যেন আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা আসতে না পারে
সে জন্য মহাসড়কের মোড়ে মোড়ে তল্লাশি চালানো হচ্ছে। এতে প্রাইভেট কার, মাইক্রো,
বাস, ট্রাক, পিকআপ ও অ্যাম্বুল্যান্সেও তল্লাশি চালানো হচ্ছে।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক
