নিজস্ব প্রতিবেদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদে জায়েদ খানকে রেখে হাই কোর্টের আদেশের পর এই প্রশ্নটিই উত্তেজনা ছড়িয়েছে এফডিসিতে।
বুধবার সন্ধ্যার পর উত্তেজনা ছড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর জায়েদ খান শিল্পী সমিতির কার্যালয়েও বসেছেন।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে গত এক মাস বসে আসা নিপুণ আক্তারকে এফডিসিতে গেলেও শিল্পী সমিতির কার্যালয়ে তাকে দেখা যায়নি।
বুধবার হাই কোর্টের রায়ে বলা হয়,
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান দায়িত্ব পালন করবেন।
রায়ের পর সন্ধ্যায় এফডিসিতে উপস্থিত হন অভিনেতা জায়েদ খান;
তবে শিল্পী সমিতির কার্যালয় তালাবদ্ধ থাকায় বাইরে অবস্থান নেন তিনি।
তার সঙ্গে অভিনেত্রী সূচরিতা, অরুণা বিশ্বাসহ আরও কয়েকজন ছিলেন।
ঘণ্টাখানেক পর তালা খোলা হলে জায়েদ খান সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন।
এ সময় অভিনেত্রী নিপুণও যান এফডিসিতে।
জায়েদ খানের সমর্থকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন।
অন্যদিকে আরেক পক্ষ জায়েদ খানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেনের
এক পর্যায়ে জায়েদ খানের বাক-বিতণ্ডাও ঘটে।
এরপর পৌনে ৭টায় এফডিসিতে পুলিশের ঝটিকা অভিযান চলে।
রাত ৯টার দিকে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে জায়েদ খান ও
তার অনুসারীদের দেখা যায়। তবে নিপুণকে দেখা যায়নি।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক
