ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদন

ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়েছে। বুধবার (২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


বাকি ২৮ নাবিক এখনো অক্ষত আছেন বলে জানা গেছে। তবে সবাই চরম আতঙ্কের মধ্যে সময় পার করছেন। নিহত নাবিক হাদিসুর রহমান আরিফ বরগুনার বেতাগী উপজেলার ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়নের মো. রাজ্জাক হাওলাদারের ছেলে।

হাদিসুরের নিহতের বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হুসাইন। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে সাজিদ বলেন, ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলা হয়েছে।
এতে ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা গেছেন। বাকিরা ভালো আছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান গণমাধ্যমকেকে বলেন,
ঘটনার শোনার পর আমি বেশ কবার জাহাজের ক্যাপ্টেন নুর-ই আলম সিদ্দিকীকে ফোনে চেষ্টা করেছি। কিন্তু জাহাজের ব্রিজে আগুন লাগায় এখন যোগাযোগ করা যাচ্ছে না।


ফলে নিশ্চিতভাবে বলতে পারছি না এখন জাহাজ এবং নাবিকদের অবস্থা কী। আমরা অবস্থা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ।” বাংলার সমৃদ্ধি জাহাজের আরেক সহকর্মী নাবিক সালমান সামি জানান
হামলার পর আমরা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে সক্ষম হই।
হামলায় হাদিসুর রহমান নিহত হন।
বাকি সবাই ঠিক আছে।


মুলত ঃ “রাশিয়ান ও ইউক্রেনীয় সেনারা বুহ নদীর উপর দিয়ে একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
ঠিক কার ক্ষেপণাস্ত্র জাহাজে আঘাত করেছে তা নিশ্চিত করতে পারেননি সামি। ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছার পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *