পটুয়াখালীর বাউফলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বাউফল-এর ব্যবসায়িক এলাকার অন্তত ১১টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্ষয়ক্ষতি প্রায় ২ কোটি টাকার।পটুয়াখালীর বাউফলে দোকানপাটে আগুন, ব্যবসায়ীদের বড় ক্ষতি

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড।
বাউফল-এর ব্যবসায়িক এলাকার অন্তত ১১টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্ষয়ক্ষতি প্রায় ২ কোটি টাকার।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাত দেড়টার দিকে
মো. হাসান-এর চাউলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে।
লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ আগুন নেভানোর চেষ্টা করেন।

ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায়
প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন:

  • জুয়েলারি ব্যবসায়ী অসীম কর্মকারকমল দাস
  • স্টুডিও ব্যবসায়ী মো. ফরুক হোসেন
  • পুতুল ফটোস্ট্যাট, কালু দাস মোবাইল সার্ভিসিং, বদির ক্রোকারিজ, আনসার সিকদার মুদিমনোহরি, আরাফ কসমেটিকস, হাসান চাউলের দোকান, টুটুল কসমেটিকস, নিখিল খলিফা, উজ্জ্বল ভ্যারাইটিজ স্টোর

এদের মধ্যে ৭টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত,
বাকি ৪টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে তাঁদের মালামাল এবং নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে,
যার ফলে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের সঠিক সূত্রপাত ও কারণ এখনো তদন্তাধীন।

পটুয়াখালীর এই ভয়াবহ অগ্নিকাণ্ড
এলাকার মানুষ ও ব্যবসায়ীদের জন্য গভীর শোক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এইচ এম বাবলু/পটুয়াখালী প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *