আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা আরও সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার।সদরঘাট এড়াতে নতুন রুট! ঈদযাত্রায় বড় সিদ্ধান্ত সরকারের

আসন্ন
ঈদুল ফিতর
উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা আরও সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার।

নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী
মোঃ রাজিব আহসান
জানিয়েছেন, রাজধানীর ব্যস্ত
সদরঘাট লঞ্চ টার্মিনাল
-এর ওপর দীর্ঘদিনের চাপ কমাতে চালু করা হয়েছে বিশেষ লঞ্চ সার্ভিস।

মঙ্গলবার (১৭ মার্চ) পূর্বাচলের ৩০০ ফুট সড়কের
শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট
থেকে চাঁদপুর ও বরিশালগামী এই বিশেষ সার্ভিসের উদ্বোধন করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন—
এই উদ্যোগের ফলে শুধু নৌযাত্রাই নয়, সদরঘাটমুখী সড়কগুলোর যানজটও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

তিনি আরও জানান, পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সার্ভিস ঈদের আগ পর্যন্ত চলবে।
পরবর্তীতে এর সফলতা বিবেচনা করে স্থায়ীভাবে চালুর পরিকল্পনাও রয়েছে।

পূর্বাচলের ৩০০ ফুট সড়কের সঙ্গে সরাসরি সংযোগ থাকায়
শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট
ব্যবহার করে সহজেই যাতায়াত করতে পারবেন নারায়ণগঞ্জ, গাজীপুর, উত্তরা ও নরসিংদীসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার যাত্রীরা।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাট এলাকায় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
এছাড়া টিকিট ব্যবস্থাপনা ও যাত্রীসেবায় কোনো ধরনের অনিয়ম হলে তা কঠোরভাবে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ড. নুরুন্নাহার চৌধুরী,
আরিফ আহমেদ মোস্তফা,
এ কে এম আরিফ উদ্দিন
এবং
মোঃ সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে চালু করেন এই বিশেষ লঞ্চ সার্ভিস।

মোঃ নওয়াব ভূইয়া/রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *