পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড় প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সম্ভাব্য মেয়র প্রার্থী হায়াতুন আলমের ইফতার ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়।পঞ্চগড় পৌরসভাকে আধুনিক করার শপথ, গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড় প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সম্ভাব্য মেয়র প্রার্থী হায়াতুন আলমের ইফতার ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সম্ভাব্য মেয়র প্রার্থী হায়াতুন আলম উপস্থিত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পঞ্চগড় পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখযোগ্যভাবে, অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও রাজনগর মসজিদের খতিব হাফেজ মীর মোর্শেদ তুহিন দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতের পর উপস্থিত সবাই মিলিতভাবে ইফতার সম্পন্ন করেন।

পঞ্চগড় প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *