গত ১০ মার্চ (সোমবার) ২০ রমজান সন্ধ্যায় পৌর শহরের দিলরুবা বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয় সুপার মার্কেটে সংগঠনের স্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিজয় সুপার মার্কেটে রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল—উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ

সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১০ মার্চ (সোমবার) ২০ রমজান সন্ধ্যায় পৌর শহরের দিলরুবা বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয় সুপার মার্কেটে সংগঠনের স্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান (ময়না)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম (শফিক)

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক হাজী মোঃ তামিম (হিটলার), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন (মলিন), সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম উদ্দিন সিরাজী, সিনিয়র সাংবাদিক মোঃ বাবলু শেখ, প্রচার সম্পাদক মোঃ জুবায়ের হাসান, কোষাধ্যক্ষ মোঃ রইস উদ্দিন এবং সদস্য মোঃ সজিব শেখ ও মোঃ আশিক ইকবাল তন্ময়সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “রমজান মাস হলো সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাদারিত্বের ঐক্য এবং সহযোগিতার মনোভাব জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সাংবাদিক ও সুধীবৃন্দ একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

জুবায়ের হাসান/শাহজাদপুর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *