টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা রোধে রাতভর সাড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক আজিজের নেতৃত্বে এই অভিযান শুরু হয় প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত ২টা–৩টা পর্যন্ত, মোট ৮–৯ ঘণ্টা ধরে। অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসিল্যান্ডের নেতৃত্বে সাড়াশি অভিযান, ১৪ জন আটক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা রোধে রাতভর সাড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক আজিজের নেতৃত্বে এই অভিযান শুরু হয় প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত ২টা–৩টা পর্যন্ত, মোট ৮–৯ ঘণ্টা ধরে। অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

প্রশাসনের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মির্জাপুরের বিভিন্ন এলাকায় প্রশাসনের নজর এড়িয়ে ভ্যাকু মেশিন ব্যবহার করে পাহাড়ি লাল মাটি ও নদীর তীরের মাটি অবৈধভাবে কাটা হচ্ছিল। এই মাটি ট্রাকে করে বিক্রি করা হতো, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমি ও অবকাঠামোরও মারাত্মক ক্ষতি হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় বাঁশতৈল, পলাশতলী, আজগানা, চানপুর, বেলতৈল ও মামুদপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত ১৪ জনকে আটক করা হয় এবং ১৪টি মামলায় মোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক আজিজ বলেন,

“একাধিক স্থানে অভিযান চালিয়ে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব স্থানে কাউকে আটক করা সম্ভব হয়নি, সেসব স্থানে অবৈধ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, “পরিবেশ ও কৃষিজমির ক্ষতি রোধে প্রশাসনের এই সাড়া-শব্দ অভিযান খুবই জরুরি।”

শাকিল সিকদার/মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *