ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক থেকে উঠে আসা একটি গুরুতর ও উদ্বেগজনক অপরাধের ঘটনা। টাঙ্গাইলের করটিয়া এলাকায় চলন্ত বাসে এক কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাসের চালক ও হেলপারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজের এক ছাত্রী ঢাকার রেডিও কলোনী এলাকা থেকে আশুলিয়ার উদ্দেশ্যে একটি সাভার পরিবহনের বাসে ওঠেন।তরুণদের অংশগ্রহণে প্রাণবন্ত ইউথ পারলামেন্ট বিতর্ক উৎসব

পঞ্চগড় জেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলাম ইরান জানিয়েছেন, সংসদীয় আসন পঞ্চগড় ১-এর আটোয়ারী, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার প্রায় ২৫০ জন বিতার্কিক এই উৎসবে অংশগ্রহণ করেছেন। তারা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন।

এই সংসদীয় বিতর্কে প্রধানমন্ত্রী হিসেবে অংশ নিয়েছেন মনিরুজ্জামান প্রত্যাশা, এবং বিরোধীদলীয় নেতা হিসেবে অংশ নিয়েছেন জুই আক্তার
স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন আহসানিয়া মিশন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির প্রভাষক আশরাফুল ইসলাম রনি, আর ডেপুটি স্পিকার হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শারমিন সুলতানা নিশি

শুক্রবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক মহিলা সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রিনা পারভীন

জানা গেছে, এই উৎসব বিএনপি প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের উদ্দীপনা ও সহযোগীতায় আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির মাধ্যমে তরুণদের মতামত ও প্রস্তাবনা সংকলন করে পরবর্তি পদক্ষেপ গ্রহণ করা হবে।

উৎসবটি সারাদিনব্যাপি অনুষ্ঠিত হবে এবং আগামীকাল বিকেলে শেষ হবে। আয়োজক কতৃপক্ষ জানিয়েছেন, এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে পঞ্চগড় পাইওনিয়ারস, নলেজ পার্টনার হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, এবং ভলান্টিয়ার পার্টনার হিসেবে ক্রিয়েটিভ সাইন্স অলিম্পিয়াড বাংলাদেশ


এই ধরনের উদ্যোগ তরুণ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পঞ্চগড়ের তরুণরা তাদের চিন্তা, প্রস্তাবনা এবং নেতৃত্বের দক্ষতা প্রকাশের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব তৈরি করতে সক্ষম হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *