মোংলা, বাগেরহাট – বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।মোংলা, বাগেরহাট – বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মোংলা, বাগেরহাট – বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-০৩ আসনে (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও মহিলা দল। মিলাদ ও দোয়ার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এ এলাকার রাজনৈতিক নেতা আরাফাত রহমান কোকো এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পাঠ করা হয়। এছাড়া বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাও বিশেষভাবে করা হয়।

প্রধান অতিথি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “দলের মনোনয়ন মেনে আমরা সকল ভেদাভেদ ভুলে মিলেমিশে ধানের শীষের পক্ষে কাজ করব। তবেই আমাদের বিজয় সম্ভব এবং নেতা তারেক রহমানের হাত শক্তিশালী হবে।”

সভাপতি মো. জুলফিকার আলী বলেন, “এ এলাকায় বৈধ কাগজপত্র ছাড়া কেউ বেআইনি চিংড়ির ঘের দখল করতে পারবে না। চাঁদাবাজি বরদাস্ত হবে না। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”

মিলাদ শেষে দোয়া-মোনাজাতে সকলের মঙ্গল ও দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।

রবি ডাকুয়া/বাগেরহাট প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *