সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বরিশালের মেহেন্দিগঞ্জে অনুষ্ঠিত হলো এক আবেগঘন শোকসভা ও দোয়া মাহফিল। কান্না, শ্রদ্ধা আর ভালোবাসায় ভিজে ওঠে পুরো আয়োজন।সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বরিশালের মেহেন্দিগঞ্জে অনুষ্ঠিত হলো এক আবেগঘন শোকসভা ও দোয়া মাহফিল। কান্না, শ্রদ্ধা আর ভালোবাসায় ভিজে ওঠে পুরো আয়োজন।

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বরিশালের মেহেন্দিগঞ্জে অনুষ্ঠিত হলো এক আবেগঘন শোকসভা ও দোয়া মাহফিল। কান্না, শ্রদ্ধা আর ভালোবাসায় ভিজে ওঠে পুরো আয়োজন।

বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৩টায় সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শোকসভায় সর্বস্তরের মানুষের ঢল নামে, যা মেহেন্দিগঞ্জের রাজনৈতিক ইতিহাসে বিরল বলে মনে করছেন স্থানীয়রা।

উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন-এর সভাপতিত্বে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান

বক্তব্য দিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি রাজিব আহসান

প্রধান অতিথির বক্তব্যে রাজিব আহসান বলেন,

“মাতৃতুল্য বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন দেশপ্রেমিক নেতা। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার মতো নেতৃত্ব এই সংকটময় সময়ে দেশের জন্য ছিল অপরিহার্য।”

বক্তব্যের একপর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। চোখের পানি ধরে রাখতে না পেরে নিজেই কেঁদে ফেলেন। তার সেই কান্না ছড়িয়ে পড়ে পুরো মাঠে—চোখ ভিজে ওঠে অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষের।

শোকসভায় উপস্থিত ছিলেন দলের শীর্ষ ও তৃণমূল নেতারা

সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু,
পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু,
সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন,
উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু,
কৃষকদল, মহিলা দল, তাঁতীদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নেসার উদ্দিন শফি, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, জহিরুল ইসলাম মকিম, ছাত্রদল ও যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতারা।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আবদুল্লাহ

মানুষের ঢল, ইতিহাসের অন্যতম বড় শোকসভা

দোয়া মাহফিলে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয়দের মতে, মেহেন্দিগঞ্জে আগে কখনো কোনো শোকসভায় এত বিপুল জনসমাগম দেখা যায়নি।

এই শোকসভা যেন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়—বরং এক নেত্রীর প্রতি মানুষের গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *