সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মোট ১৩ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন:
- বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিত
- জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক মোঃ মিজানুর রহমান
- বাসদ প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন
- ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আলহাজ্ব মোঃ মেজবাহ উদ্দিন
- জাতীয় নাগরিক পার্টি প্রার্থী মোঃ এস এম সাইফ মোস্তাফিজ
- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল প্রার্থী মোছাঃ ইলোরা খাতুন
- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মোঃ মোশারফ হোসেন
- জাতীয় পার্টি প্রার্থী মোঃ মোক্তার হোসেন
- এছাড়াও অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং অফিসারের কার্যালয় জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় কাগজপত্রে ত্রুটি, তথ্যগত অসঙ্গতি এবং আইনগত কারণে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী, বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের ভোটাররা এবার সরাসরি তাদের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধিকে মনোনীত করবেন। নির্বাচনী উত্তাপ ইতিমধ্যেই এলাকায় অনুভূত হচ্ছে।
জুবায়ের হাসান/শাহজাদপুর প্রতিনিধি
