আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনের ধানের শীষ প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ রবিবার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকেলে তিনি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অর্নব দত্তের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের পূর্বে একই দিনে তিনি নির্বাচনের বিধি অনুযায়ী আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।ধানের শীষ প্রার্থী আব্দুর রউফ আনুষ্ঠানিকভাবে নির্বাচনে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনের ধানের শীষ প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ রবিবার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিকেলে তিনি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অর্নব দত্তের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের পূর্বে একই দিনে তিনি নির্বাচনের বিধি অনুযায়ী আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা বিএনপির প্রভাবশালী নেতা নাসিম ফারুক খান মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক আবু নাসের মোঃ আবু সাঈদ, যুবনেতা সামির শোয়েব রাদমি, অব্দুল্লাহ আল সিয়াম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুর রউফ বলেন, “আমি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে ভোটযুদ্ধে থাকব।”

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফের অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন গতি ও উৎসাহ সঞ্চার করবে।

আবু জাফর/সাতক্ষীরা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *