বুধবার (২২ অক্টোবর ২০২৫), পঞ্চগড় পৌরসভার ১নং ওয়ার্ডে দিনব্যাপী লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরা হয়।
পঞ্চগড় ১ আসনের ধানের শীষের কান্ডারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির এবং রাজনৈতিক বিশ্লেষক ও লেখক নওফল জমিরের নেতৃত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা”র ৩১ দফা ও ক্ষমতায় গেলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
নেতারা জানান—
এই উদ্যোগের মাধ্যমে মানুষ আগামীর বাংলাদেশ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবে এবং সংস্কারভিত্তিক পরিবর্তনের অঙ্গীকারে শামিল হবে।
মো. আরিফুল ইসলাম ইরান / পঞ্চগড় প্রতিনিধি
