পঞ্চগড় সদর উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।পঞ্চগড় সদর উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় সদর উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন
তিনি গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় জানানো হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সদর উপজেলার গ্রাম আদালতে মোট ১৮৪টি মামলা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ১৫৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
এই পরিসংখ্যান গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতির একটি ইতিবাচক চিত্র তুলে ধরে।

সভায় উপজেলার ১০টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান

এছাড়া সভায় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, সাংবাদিক মো. বদরুদ্দোজা প্রধান, আরিফুল ইসলাম ইরানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় বক্তারা বলেন,

“গ্রাম আদালত হচ্ছে গ্রামের মানুষের দ্রুত ও কম খরচে ন্যায়বিচার পাওয়ার অন্যতম মাধ্যম। এজন্য ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং মামলার দ্রুত নিষ্পত্তির দিকে আরও জোর দিতে হবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং তথ্যভিত্তিক তদারকি জোরদার করা হবে।

👉 সচেতন জনগণ ও সক্রিয় প্রশাসনের যৌথ উদ্যোগেই গ্রাম আদালত হবে জনগণের প্রকৃত ন্যায়ের ঠিকানা।

মো. আরিফুল ইসলাম ইরান/পঞ্চগড় প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *