দেশব্যাপী জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাংগঠনিক জনসভা।
শনিবার রাতে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ।
সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি আবুল কালাম শেখ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন —
সহ-সভাপতি চন্দ্র শেখর লিটু,
সাংগঠনিক সম্পাদক জামান মৃধা,
মৎস্যজীবী ফ্রন্টের সাধারণ সম্পাদক আব্দুস সত্তার শেখ,
এবং ছাত্রফ্রন্টের সভাপতি ফরহাদ আহম্মেদ সিয়াম।
বক্তারা বলেন, রাজনীতির নামে বিশৃঙ্খলা নয় — নৈতিকতা, শান্তি ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠাই জাকের পার্টির লক্ষ্য।
তাঁরা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং দেশের চলমান স্থিতিশীলতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জাকের পার্টির এই সাংগঠনিক জনসভা কর্মসূচি চলমান রয়েছে।
এম এম নুর/পিরোজপুর প্রতিনিধি
