বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত সকল জনগোষ্ঠীর শান্তি, সম্প্রতি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং শনিবার (১৮ অক্টোবর) রোয়াংছড়ি ২নং তারাছা ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভা করেন।
👥 গণসংযোগ ও মতবিনিময় সভা:
বেতছড়া ইউনিয়নের বেতছড়া পাড়া ও বৈদ্য পাড়া গ্রামগুলোতে তিনি আগমনের পর উৎসব মুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগ করেন।
বেতছড়া বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা-তে তিনি উপস্থিত ছিলেন, পরে স্থানীয় এলাকাবাসীও সভায় যোগ দেন।
সভায় সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উমংসিং,
প্রধান অতিথি ছিলেন কে এস মং, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- ৩১৬নং বেতছড়া মৌজা হেডম্যান হ্লাথোয়াইহ্রী
- বাংলাদেশ আদিবাসী ফোরাম বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক উছোমং মারমা
- ৩৪০নং তারাছা মৌজার হেডম্যান উনিহ্লা
- নোয়াপতং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শম্ভু কুমার তঞ্চগ্যা
- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক উবাসিং মারমা
- অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ।
🗣️ প্রধান অতিথি কে এস মং-এর বক্তব্য:
কে এস মং বলেন,
“দীর্ঘ বছর ধরে পাহাড়ের অধিকারহারা নিপীড়িত মানুষের জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছি। নিজের জেলা ও এলাকার মানুষদের কাছে আসতে পারিনি। বিগত সময়ে ১৫-১৬টি রাজনৈতিক মিথ্যা মামলায় আপনাদের সেবা করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছি।
বর্তমান সরকারের উন্নয়ন ঠিকই হয়েছে, কিন্তু স্বজাতির মানুষের জন্য যথাযথ উন্নয়ন হয়নি। শিক্ষা ও চিকিৎসা এখনো পিছিয়ে আছে। পাহাড়ের মানুষ শিক্ষায় শিক্ষিত হলে উন্নয়নের পূর্ণতা ফিরে আসবে। এই সংকট সময়ে পাহাড়ের সবাইকে একত্রে কাজ করতে হবে।”
শেষে তিনি পাহাড়ের মানুষের অধিকার, সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষার প্রতিশ্রুতি দেন এবং অবহেলিত এলাকাগুলোকে অগ্রাধিকারভিত্তিতে উন্নয়নের আওতায় আনার আশ্বাস দেন।
এলেক্স বড়ুয়া/বান্দরবান প্রতিনিধি
