পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অবৈধভাবে সরকারি খাস জমির মাটি কাটার অপরাধে একজনকে কারাদণ্ড ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করে।রাঙ্গাবালীতে খাস জমির মাটি কাটায় একজনের জেল, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অবৈধভাবে সরকারি খাস জমির মাটি কাটার অপরাধে একজনকে কারাদণ্ড ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করে।

উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কাউখালী এলাকায় সরকারি খাস জায়গা থেকে এক্সকাভেটর (ভেকু) মেশিনের মাধ্যমে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একজনকে আটক করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরবর্তীতে জরিমানা পরিশোধ না করায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ করা হয়।

অন্যদিকে, রাঙ্গাবালী সদরের বাহেরচর বাজারে উপজেলা প্রশাসনের আরেক অভিযানে
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং ভোক্তার সঙ্গে প্রতারণার অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর আওতায় যথাক্রমে ২০ হাজার, ৬ হাজার ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্থ।তিনি জানান —


👉 “সরকারি খাস জমি দখল, অবৈধভাবে মাটি কাটা এবং জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা প্রশাসনের এমন পদক্ষেপকে আইনের শাসন প্রতিষ্ঠার ইতিবাচক উদাহরণ হিসেবে স্বাগত জানিয়েছেন।

মোঃ আসাদ মিয়া/রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *