১৩ অক্টোবর সকালে দাশুড়িয়া ইউনিয়নের দাশুড়িয়া গোলচত্বরে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই নবায়ন ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহানায়ক ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব

তিনি বলেন—
দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ত্যাগ সততার মাধ্যমেই আমরা মানুষের অধিকার ফিরিয়ে আনব।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট
সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক মেয়র মোখলেস রহমান বাবলু

এ সময় আরও উপস্থিত ছিলেন—
ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল হক,
সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান,
সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন,
সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা সিদ্দিক বিশ্বাস,
দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা,
সাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাক্কে মন্ডল,
মুলাডুলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহনাজ পারভীন মাহফুজা,
বিএনপি নেতা আব্দুল রাজ্জাক, এনামুল হক, আবুল কাশেম, হাফিজুর রহমান মুকুল,
ও দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল, বিপুল হোসেন বুদসহ অসংখ্য নেতা-কর্মী।

নবায়ন কার্যক্রমকে ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
নেতাকর্মীদের উপস্থিতিতে দাশুড়িয়া গোলচত্বর রূপ নেয় বিএনপির এক মিলনমেলায়।

লাভলু বিশ্বাস / ঈশ্বরদী প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *