গত ৩০/১২/২০২৪ইং তারিখে নিষ্কৃতি’র ৩ (তিন) বছর মেয়াদী কার্যকরী পরিষদ গঠন উপলক্ষে সাধারণ পরিষদের “নিবার্চন অনুষ্ঠান—২০২৪” পাঠানটুলীস্থ নিষ্কৃতি’র কাযার্লয়ে অনুষ্ঠিত হয়। নিবার্চন অনুষ্ঠানে প্রধান নিবার্চন কমিশনের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মা ও শিশু হসপিটালে সভাপতি লায়ন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসাইন এবং সহকারী নিবার্চন কমিশনারে দায়িত্ব পালন করেন জনাব, মহিউদ্দীন হক চৌধুরী, আইনজীবী—হাই কোর্ট ও চট্টগ্রাম জর্জ কোট ।“নিষ্কৃতি” কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠান—২০২৪” অনুষ্ঠিত।

গত ৩০/১২/২০২৪ইং তারিখে নিষ্কৃতি’র ৩ (তিন) বছর মেয়াদী কার্যকরী পরিষদ গঠন উপলক্ষে সাধারণ পরিষদের “নিবার্চন অনুষ্ঠান—২০২৪” পাঠানটুলীস্থ নিষ্কৃতি’র কাযার্লয়ে অনুষ্ঠিত হয়। নিবার্চন অনুষ্ঠানে প্রধান নিবার্চন কমিশনের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মা ও শিশু হসপিটালে সভাপতি লায়ন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসাইন এবং সহকারী নিবার্চন কমিশনারে দায়িত্ব পালন করেন জনাব, মহিউদ্দীন হক চৌধুরী, আইনজীবী—হাই কোর্ট ও চট্টগ্রাম জর্জ কোট । সভায় সভাপতিত্ব করেন কার্যকরী পরিষদের সভাপতি জনাব ডাঃ বাসু দেব দাশ। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিষ্কৃতি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নিবার্হী কর্মকর্তা জনাব শেখ খুরশীদ আনোয়ার এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী’র সহযোগী সম্পাদক বিশিষ্ট ছড়াকার জনাব, রাশেদ রউফ। এছাড়াও উপস্থিত ছিলেন নিষ্কৃতি’র উপ—প্রধান নিবার্হী কর্মকর্তা জনাব সম্পদ রাদিব, পরিচালক(আইটি) জনাব শেখ রায়হান আনোয়ার এবং উপ—পরিচালক জনাব, এসএম বদিউল আলম সহ অন্যান্য কর্মকর্তাগণ।


প্রধান নিবার্চন কমিশনার এবং সহকারী কমিশনার উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে নিম্মলিখিত সদস্যদের নিয়ে ‘‘নিষ্কৃতি’’ সংগঠনের ০১লা জানুয়ারী ২০২৫ হতে ৩১শে ডিসেম্বর ২০২৭ইং সাল পর্যন্ত ০৩ (তিন) বৎসর মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করেন। নিষ্কৃতি কার্যকরী কমিটির তালিকা যথাক্রমে ডাঃ বাসু দেব দাশ—সভাপতি, মীর সাকীর আহমেদ— সহ সভাপতি, ডাঃ মোঃ লোকমান—সাধারন সম্পাদক, মাহবুবা চৌধুরী —অর্থ সম্পাদক,এম এ মোনায়েম বাপ্পী— সমাজসেবা ও সাংগঠনিক সম্পাদক, মোঃ আলাউদ্দীন—কার্যকরী সদস্য, অনামিকা তালুকদার—কার্যকরী সদস্য।


বিশেষ অতিথি জনাব রাশেদ রউফ বলেন যে , একটি সুন্দর ও সুষ্ঠভাবে নিবার্চন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তিনি উক্ত কার্যকরী কমিটি ও নিষ্কৃতি’র জন্য শুভকামনা জানান।“নিবার্চন অনুষ্ঠান—২০২৪” শেষে কার্যকরী পরিষদের সভাপতি জনাব, ডাঃ বাসু দেব দাশ এর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের ইতি ঘোষণা করেন। ৩ (তিন) বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে নিবার্চনের ভোটারগণের মধ্যে উপস্থিত ছিলেন জনাব, জিয়া লউদ্দিন আহমেদ, মোঃ গোলাম কিবরিয়া, সাইফুদ্দিন খালেদ রানা, মাহবুবা চৌধুরী, এম এ মোনায়েম বাপ্পী, মীর জহির আহম্মেদ, মীর সাকীর আহমেদ, মুক্তিযোদ্ধা জাহেদ আহম্মদ, প্রবাল কান্তি বড়ুয়া, অনামিকা তালুকদার, ফাহিম উদ্দিন আহমদ, মিসেস জামেনা আক্তার, মোঃ আলাউদ্দীন, আয়েশা হক শিমু, ডাঃ মোঃ লোকমান এবং হাজী ফরিদ আহমদ।

চ্যানেল আর এ নিউজ /চট্রগ্রাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *