দেশজুড়ে কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার হাতে নিয়েছে বিশাল খাল খনন কর্মসূচি।
এই উদ্যোগ সফল হলে খাদ্য উৎপাদন যেমন বাড়বে, তেমনি মৎস্য খাতেও আসবে নতুন সম্ভাবনা—যার সুফল পাবে দেশের লাখো কৃষক।

এমনই আশাবাদ ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী
আফরোজা খানম রিতা।

সোমবার সকালে দৌলতপুর উপজেলা-এর তালুকহাপানিয়া গ্রামে আয়োজিত খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—
এই প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে, বাড়বে উৎপাদন, সৃষ্টি হবে কর্মসংস্থান।

মন্ত্রী তার বক্তব্যে স্মরণ করেন
জিয়াউর রহমান-কে।
তিনি বলেন, শহীদ জিয়া নিজ হাতে কাশাদহ খালের খনন কাজ উদ্বোধন করেছিলেন।
এ ধারাবাহিকতা বজায় রাখতে শিগগিরই সেই ঐতিহ্যবাহী খালের পুনঃখনন কাজ উদ্বোধনের আশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য
এস.এ. জিন্নাহ কবির,
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা
এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী
মোহাম্মদ আখতারুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী পরিদর্শনে যান
পাটুরিয়া ফেরিঘাট
এবং আরিচা ফেরিঘাট।

সেখানে তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন।

মন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন—
যাত্রীদের কোনো ধরনের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় বা রাস্তায় চাঁদাবাজি কোনোভাবেই সহ্য করা হবে না।
এ ক্ষেত্রে প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের নির্দেশ দেন তিনি।

মাহাবুব আলম তুষার/মানিকগঞ্জ প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *