পিরোজপুরে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পিরোজপুর শহরের মোর্শেদ শিশু ছায়া নিকেতন মাঠ প্রাঙ্গণে সামাজিক সংগঠন হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি) ও বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি)-এর সহযোগিতায় এবং বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ১৩টি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাঝে মোট ১৩টি সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ইকবাল কবির। এছাড়াও উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৫-এর ডিস্ট্রিক্ট গভর্নর মেহেদী হাসান, এপেক্স পিরোজপুর ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আতিকুল ইসলাম হিরা, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা হাসিবুর রহমান এবং এইচডিটির পরিচালক ও মোহনা টেলিভিশনের সাংবাদিক মেহেদী হাসান শুভ এবং মোঃ নুরউদ্দিন।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এই সংগঠনের কার্যক্রমের অর্থ জোগানে সহায়তা করেন বিভিন্ন দাতা। মূলত যাকাত ফান্ডের অর্থ দিয়ে অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠান শেষে আয়োজকরা দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এস এম নুর/পিরোজপুর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *