আত্মসমর্পণ শেষে জামিনে মুক্ত তালুকদার মোহাম্মদ ইউনুস২০১৭ সালের হামলার মামলায় বরিশাল জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আত্মসমর্পণ করেছেন।

২০১৭ সালের হামলার মামলায় বরিশাল জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে এসে আত্মসমর্পণ করেছেন এবং জামিন পেয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির হলে বিচারক এসএম শরীয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নাজিম উদ্দিন পান্না বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী লেনে একটি হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়েছিল।

আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রাপ্ত হওয়ার পর ইউনুস কারও সঙ্গে কথা না বলে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

জয় চন্দ্র শীল / বরিশাল প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *