বাগেরহাটের মোংলা বন্দরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৭ হাজার ৫০০ টন গম খালাস কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে পানামা পতাকাবাহী ‘আলট্রাবাল্ক’ জাহাজ থেকে গমের নমুনা পরীক্ষা শেষে এই খালাস প্রক্রিয়া শুরু করা হয়। এর আগে গত ২৯ জানুয়ারি জাহাজটি বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙর করে।৫৭ হাজার ৫০০ টন গম নিয়ে মোংলা বন্দরে মার্কিন জাহাজ 'আলট্রাবাল্ক

বাগেরহাটের মোংলা বন্দরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৭ হাজার ৫০০ টন গম খালাস কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে পানামা পতাকাবাহী ‘আলট্রাবাল্ক’ জাহাজ থেকে গমের নমুনা পরীক্ষা শেষে এই খালাস প্রক্রিয়া শুরু করা হয়। এর আগে গত ২৯ জানুয়ারি জাহাজটি বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙর করে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিস’-এর ব্যবস্থাপক শামিম জানান, গত ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ‘পোর্টল্যান্ড ওরেগন’ বন্দর থেকে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এটি বন্দরে পৌঁছায়।

মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান সরদার জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে ‘জি টু জি’ (G2G) চুক্তির আওতায় মোট ৪ লাখ ৫০ হাজার টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। বর্তমান চালানটি এই চুক্তির চতুর্থ কিস্তি।

তিনি আরও জানান, এর আগে তিন দফায় যথাক্রমে ২২ হাজার ৭৮০ টন, ৬০ হাজার ৮৭৫ টন এবং ২২ হাজার ৭৫৬ টন গম আমদানি করা হয়েছে। এই গমগুলো মোংলা সাইলোতে (সরকারি খাদ্য গুদাম) মজুত করার পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। বাণিজ্য ঘাটতি মেটাতে দুই দেশের মধ্যে সই হওয়া ৫ বছর মেয়াদী চুক্তির অংশ হিসেবে এই সরবরাহ অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *