পঞ্চগড়ে নির্বাচনী জনসভা ঘিরে উত্তেজনা, তোরণ ও ফেস্টুন নিয়ে অভিযোগপঞ্চগড়ে নির্বাচনী জনসভা ঘিরে উত্তেজনা, তোরণ ও ফেস্টুন নিয়ে অভিযোগ

পঞ্চগড়ের চিনিকল মাঠ থেকে ১০ দলীয় জোটের নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে জনসভার মাধ্যমে। শুক্রবার দুপুরে বিপুল জনসমাগমের মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনের প্রার্থী সফিউল্লাহ সুফিসার্জিজ আলম-এর হাতে নির্বাচনী প্রতিক তুলে দেন।

তবে এই জনসভা ঘিরে নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগ উঠেছে।
জেলা বিএনপির নেতা সাহেব আলী জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ থেকে জানা যায়, ডা. শফিকুর রহমানের পঞ্চগড় আগমন উপলক্ষ্যে মহাসড়ক এবং বিভিন্ন রাস্তার প্রবেশ দ্বারে উঁচু গেইট বা তোরণ নির্মাণ করা হয়েছে।

নির্বাচনী আচরণ বিধি ২০২৫-এর বিধিমালা ১৩ অনুযায়ী এই ধরণের গেইট বা তোরণ তৈরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অভিযোগে বলা হয়েছে, তোরণগুলোতে নির্বাচনী জনসভা এবং ডা. শফিকুর রহমানের নাম লেখা আছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী সায়মুজ্জামান জানান, দশদলীয় জোটের নির্বাচনী জনসভা আয়োজনের ক্ষেত্রে নির্বাচন বিধিমালা ভঙ্গের অভিযোগ পেয়েছেন। অভিযোগটি ইতোমধ্যে আমলে নেয়া হয়েছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। বিএনপি প্রার্থীর নির্বাচনী ফেস্টুনও আইনবিরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসন দুইটি অভিযোগই খতিয়ে দেখছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

আরিফুল ইসলাম ইরান/পঞ্চগড় প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *