আসসালামু আলাইকুম।
সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগতম জানাচ্ছি আরএ নিউজ–এ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বাগেরহাট জেলায় গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসন থেকে মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
প্রথমে বাগেরহাট–১ আসন, যা চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা নিয়ে গঠিত।
এই আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মমিনুল হক।
এরপর বাগেরহাট–২ আসন, যেখানে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা অন্তর্ভুক্ত।
এই আসন থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
তারা হলেন—
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রমিজ উদ্দিন,
খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট বালী নাসের ইকবাল,
এবং বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম।
পরবর্তী বাগেরহাট–৩ আসন, যা রামপাল ও মোংলা উপজেলা নিয়ে গঠিত।
এই আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন—
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. জুলফিকার হোসেন,
এবং জাতীয় নাগরিক পার্টি, এনসিপির প্রার্থী মোঃ রহমাতুল্লাহ।
অন্যদিকে বাগেরহাট–৪ আসন, যা মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে গঠিত—
এই আসন থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
এখানে বৈধ প্রার্থীর সংখ্যা রয়েছে ছয়জন।
সব মিলিয়ে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে
মনোনয়নপত্র যাচাই ও প্রত্যাহার শেষে
মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।
নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের রাজনৈতিক মাঠে এখন শুরু হয়েছে নতুন সমীকরণ।
পরবর্তী ধাপে প্রার্থীদের প্রচার-প্রচারণায় আরও সরব হয়ে উঠবে নির্বাচনী পরিবেশ।
রবি ডাকুয়া / বাগেরহাট প্রতিনিধি
