দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিস্কৃত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মানিকগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি রাহা মাহমুদা পলিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হেফাজতে নিয়েছে।মানিকগঞ্জে মাদক-সংশ্লিষ্ট অভিযানে বহিষ্কৃত নেত্রী আটক

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিস্কৃত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মানিকগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি রাহা মাহমুদা পলিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হেফাজতে নিয়েছে।

জানা গেছে, ১৮ জানুয়ারি রোববার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,

“মানিকগঞ্জের জয়রা এলাকায় স্থানীয় কয়েকজন ব্যক্তি রাহা মাহমুদা পলিকে মাদক সম্পৃক্ততার অভিযোগে আটক করে আমাদেরকে খবর দেন। খবর পাওয়ার পর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেন। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, তাকে ফাঁসানোর উদ্দেশ্যে অন্য কেউ মাদক দিয়েছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।”

উপ-পরিচালক আরও জানান, জিজ্ঞাসাবাদ চলাকালীন সময়ে জব্দ করা মাদকের ধরন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে, গত বছরের ২৩ সেপ্টেম্বর মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাহা মাহমুদা পলির দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়।
পলির বিরুদ্ধে অন্যের জমি দখল, মাদক সেবন ও ব্যবসা, প্রতিবেশীদের ওপর নির্যাতন এবং অনৈতিক সম্পর্কসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইন অনুসারে দ্রুত তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

মাহাবুব আলম তুষার/মানিকগঞ্জ প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *