“মোংলা বন্দরের কর্মরত শ্রমিকরা তাদের শ্রমিক সংঘের মাধ্যমে মজুরি বৃদ্ধি, ভাতা, কল্যাণ সুবিধা ও নিরাপত্তা সম্পর্কিত ১৮টি যৌক্তিক দাবি উত্থাপন করেন। মালিক পক্ষ ও বন্দরের উচ্চ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকের পর এগুলো গঠনমূলক আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।”শ্রমিকদের জয়: ২৬ শতাংশ মজুরি বৃদ্ধি ও অন্যান্য সুবিধা নিশ্চিত

মোংলা বন্দরের শ্রমিকদের জন্য এসেছে সুখবর। দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা ১৮ দফা দাবি সর্বসম্মতিক্রমে সমাধান করা হয়েছে। এই দাবির মধ্যে রয়েছে মজুরি বৃদ্ধি, ভাতা, কল্যাণ সুবিধা, বীমা, নিরাপত্তা ও চিকিৎসা

মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের প্রতিনিধিদের মাধ্যমে উত্থাপিত দাবিগুলো মালিক পক্ষ এবং বন্দরের উচ্চ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। সভায় গঠনমূলক আলোচনা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সব দাবি নিষ্পত্তি করা হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল শ্রমিকদের মজুরি বৃদ্ধি।

  • বর্তমান ৮ ঘণ্টার স্বাভাবিক কর্মঘণ্টার ওপর ২৬ শতাংশ মজুরি বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে।
  • শ্রমিকদের বাসস্থান থেকে কর্মস্থলে যাতায়াতের সময়ও কর্মঘণ্টার মধ্যে গণ্য করা হবে।
  • ডিউটি শেষে নিরাপদে বাসস্থানে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হবে।

অবশিষ্ট ১৬টি দাবি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মালিক পক্ষ এবং শ্রমিক প্রতিনিধিরা মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বন্দরের সার্বিক উন্নয়ন ও কার্যক্রমে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।

এই যুগান্তকারী সিদ্ধান্ত শ্রমিকদের জন্য নতুন আশা তৈরি করেছে এবং বন্দরের কার্যক্রমের গতিশীলতা আরও বৃদ্ধি করবে।

রবি ডাকুয়া/বাগেরহাট প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *