বাগেরহাট, ম.ম.রবি ডাকুয়া: সুন্দরবনের কাগাদোবেকী এলাকায় কোস্টগার্ডের অভিযান চালিয়ে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার শিকার ফাঁদ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে পশ্চিম জোন (মোংলা) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন।বন্যপ্রাণী রক্ষায় কোস্টগার্ডের অভিযান

সুন্দরবনের কাগাদোবেকী এলাকায় কোস্টগার্ডের অভিযান চালিয়ে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার শিকার ফাঁদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে পশ্চিম জোন (মোংলা) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন কাগাদোবেকী এলাকায় অভিযান পরিচালিত হয়। হরিণ শিকারের ফাঁদ ও মাংস উদ্ধার হলেও, চোরা শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত হরিণের মাংস ও ফাঁদ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন বলেন,
বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই অভিযান সুন্দরবনে বন্যপ্রাণী রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রমকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।

রবি ডাকুয়া/বাগেরহাট প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *