সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের এক নতুন অধ্যায় শুরু হলো। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ফল প্রকাশের পর জানা গেছে, কলেজ থেকে ৭ জন শিক্ষার্থী সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।স্বপ্ন সত্যি হলো: মেডিকেল ভর্তি ৭ জন

সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের এক নতুন অধ্যায় শুরু হলো।
২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ফল প্রকাশের পর জানা গেছে, কলেজ থেকে ৭ জন শিক্ষার্থী সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।

মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলেন—
1️⃣ মোঃ সামিউল হাসান সৃজন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ
2️⃣ মোছাঃ ফিরোজা ফজলুল পরশমনি, জামালপুর মেডিকেল কলেজ
3️⃣ রোজামনি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
4️⃣ মোছাঃ সাদিয়া ইসলাম সম্পা, রাজশাহী মেডিকেল কলেজ
5️⃣ মোছাঃ নাফিজা ইয়াছমিন, পাবনা মেডিকেল কলেজ
6️⃣ মোছাঃ আখি আফরোজ, নীলফামারী মেডিকেল কলেজ
7️⃣ মোছাঃ নাজিরা আক্তার, রাজশাহী মেডিকেল কলেজ

শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা মাসফিকা হোসেন বলেন,
“২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৭ শিক্ষার্থী সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার এই সাফল্য আমাদের এলাকার জন্য গর্বের। কৃতি শিক্ষার্থীরা ভবিষ্যতে অত্র এলাকার মানুষের সেবা করবে—এটাই আমাদের আশা।”

এই সাফল্য কেবল শিক্ষার্থীদের নয়,
তাদের পরিবার, শিক্ষক ও পুরো কলেজ সম্প্রদায়ের আনন্দের উৎস।
একটি নতুন অধ্যায়, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা—
শাহজাদপুরের এই ৭ কৃতী শিক্ষার্থীর হাত ধরে চিকিৎসা খাতে উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করবে

জুবায়ের হাসান/শাহজাদপুর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *