সুন্দরবনের কালাবগি এলাকা থেকে ৪৯০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করে পাঁচ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। জব্দকৃত কাঁকড়ার বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ৩৯ হাজার টাকা। আটককৃত ব্যবসায়ীরা হলেন: তরুণ সরকার, মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ ও মোহাম্মদ আজাদ সানা, যারা সকলেই দাকোপের কালাবগী গ্রামের বাসিন্দা।সুন্দরবনের কালাবগি এলাকা থেকে ৪৯০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করে পাঁচ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। জব্দকৃত কাঁকড়ার বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ৩৯ হাজার টাকা। আটককৃত ব্যবসায়ীরা হলেন: তরুণ সরকার, মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ ও মোহাম্মদ আজাদ সানা, যারা সকলেই দাকোপের কালাবগী গ্রামের বাসিন্দা।

সুন্দরবনের কালাবগি এলাকা থেকে ৪৯০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করে পাঁচ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। জব্দকৃত কাঁকড়ার বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ৩৯ হাজার টাকা। আটককৃত ব্যবসায়ীরা হলেন: তরুণ সরকার, মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ ও মোহাম্মদ আজাদ সানা, যারা সকলেই দাকোপের কালাবগী গ্রামের বাসিন্দা।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মুহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জানুয়ারি শুক্রবার রাত ৮টায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান একটি আভিযানিক দল সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। তল্লাশির সময় এই বিপুল পরিমাণ কাঁকড়া জব্দ করা হয় এবং ৫ জন ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কাঁকড়ার প্রজনন মৌসুম (জানুয়ারি থেকে ফেব্রুয়ারি) চলাকালীন সুন্দরবন থেকে কাঁকড়া শিকার, ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এই অভিযান পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জব্দকৃত কাঁকড়া এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরেস্ট বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মুহসিন বলেন, “দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

রবি ডাকুয়া/বাগেরহাট প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *