সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি। নামাজে জানাজাসহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি। নামাজে জানাজাসহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গভীর সমবেদনা জানিয়েছেন। চিঠিতে লেখা হয়েছে, চীনের জনগণের একজন প্রিয় বন্ধু হিসেবে পরিচিত খালেদা জিয়ার অবদান দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর স্থায়ী ছাপ রেখে গেছে। চীনের জনগণ তাঁকে গভীর কৃতজ্ঞতা ও সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আজ মঙ্গলবার তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে ইয়াও ওয়েন এই প্রতিক্রিয়া জানিয়েছেন। ঢাকায় চীন দূতাবাস তাদের ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করেছে।

তারেক রহমানের কাছে পাঠানো চিঠিতে ইয়াও ওয়েন লিখেছেন, ‘অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপনার প্রিয় মা খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর সমবেদনা জানাচ্ছি।’ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আলাদা আলাদাভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।

নিজস্ব প্রতিবেদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *