বান্দরবান শহরের নীলাচল পর্যটন কেন্দ্রের মেঘদূয়ারি রিসোর্ট থেকে রিসোর্টের মালিক বাবু কর্মকার ও ম্যানেজার মোহাম্মদ অভি অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ ডিসেম্বর) রাত প্রায় ১০টার দিকে ১০–১২ জনের একটি সশস্ত্র দল রিসোর্ট এলাকায় হানা দিয়ে তাদের জিম্মি করে নিয়ে যায়।বান্দরবান শহরের নীলাচল পর্যটন কেন্দ্রের মেঘদূয়ারি রিসোর্ট থেকে রিসোর্টের মালিক বাবু কর্মকার ও ম্যানেজার মোহাম্মদ অভি অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ ডিসেম্বর) রাত প্রায় ১০টার দিকে ১০–১২ জনের একটি সশস্ত্র দল রিসোর্ট এলাকায় হানা দিয়ে তাদের জিম্মি করে নিয়ে যায়।

বান্দরবান শহরের নীলাচল পর্যটন কেন্দ্রের মেঘদূয়ারি রিসোর্ট থেকে রিসোর্টের মালিক বাবু কর্মকার ও ম্যানেজার মোহাম্মদ অভি অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ ডিসেম্বর) রাত প্রায় ১০টার দিকে ১০–১২ জনের একটি সশস্ত্র দল রিসোর্ট এলাকায় হানা দিয়ে তাদের জিম্মি করে নিয়ে যায়।

ঘটনার পর মঙ্গলবার সকালে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত অপহরণের পেছনের কারণ এবং অপহরণকারীদের পরিচয় নিশ্চিত হয়নি।

অপহৃত মালিক বাবু কর্মকারের ভাই রাজু কর্মকার জানিয়েছেন, রাতের ঘটনায় মালিক ও ম্যানেজার মোটরসাইকেলযোগে শহরের দিকে রওনা হলে দুর্বৃত্তরা পথ থেকে তাদের অপহরণ করে। পরে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে জঙ্গলে ফেলা অবস্থায় দেখা যায়।

পরিবারের সদস্যরা আরও জানিয়েছেন, কয়েকদিন ধরে একটি চাঁদাবাজ চক্র রিসোর্ট মালিকের কাছে চাঁদা দাবি করছিল।

বান্দরবান জেলা পুলিশের পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন,

“ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অপহৃতদের উদ্ধারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।”

স্থানীয়রা উদ্বিগ্ন, কারণ নীলাচল পর্যটন কেন্দ্র এলাকায় নিরাপত্তা বিধানের প্রয়োজনীয় ব্যবস্থা যথাযথ নয়। অপরাধী দ্রুত শনাক্ত না হলে পর্যটক ও ব্যবসায়ীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে।

স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, দ্রুত অভিযানের মাধ্যমে অপহৃতদের উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এলেক্স বড়ুয়া/বান্দরবান প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *