রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) – নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি গোলাম ফারুক খোকন বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস্ অ্যান্ড পাওয়ারউম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই দায়িত্ব গ্রহণ করেছেন।
নির্বাচিত অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান মনির, সুলতান মাহমুদ ডলার, লোকমান হোসেন ও ফজলুল হক পাটোয়ারী এবং পরিচালক হিসেবে আলহাজ্ব এমএ বাকি, মোহাম্মদ হারুন অর রশিদ, আবু আহসান ফারুক ভুঁইয়া প্রমুখ রয়েছেন।
সংগঠনের ইতিহাসে একজন কর্মদক্ষ ও শিল্পবান্ধব নেতা হিসেবে পরিচিত গোলাম ফারুক খোকন দায়িত্ব নেওয়ার মাধ্যমে শিল্পখাতে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রুবেল মাহমুদ তাকে অভিনন্দন জানিয়েছেন।
মোঃ নওয়াব ভূইয়া/রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)