হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালীপূজা আজ সোমবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। বাউফলসহ আশপাশের বিভিন্ন মন্দিরে চলছে দীপাবলির দীপজ্বালন, পূজা ও আরাধনা।কালীপূজায় আলোয় ঝলমল বাউফল, উৎসবে ভেসে উঠেছে শহর

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালীপূজা আজ সোমবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। বাউফলসহ আশপাশের বিভিন্ন মন্দিরে চলছে দীপাবলির দীপজ্বালন, পূজা ও আরাধনা।

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই মন্দির ও ঘরে ঘরে জ্বলে ওঠে হাজারও প্রদীপ, রঙিন বাতি ও আলোকসজ্জা। দুর্গা বিসর্জনের পর দেবী কালী পূজার মাধ্যমে ভক্তরা শুভ শক্তির জয় ও অশুভের বিনাশের প্রার্থনা করেন।

স্থানীয় কালীমন্দিরগুলোতে পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ এবং ভক্তিমূলক সংগীতের আয়োজন দেখা যায়। বাউফলের অন্যতম কালাইয়ার কালী মন্দিরে পুজার জন্য হাজারো ভক্ত সমাগম করেন। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ—সবার মাঝে আনন্দের ছোঁয়া ছড়িয়ে পড়ে।

দৈনিক ইত্তেফাক পত্রিকার বাউফল প্রতিনিধি কৃষ্ণ কর্মকার বলেন, “প্রতি বছর কালীপূজায় আমরা আলোর উৎসবকে শান্তি ও সম্প্রীতির প্রতীক হিসেবে উদযাপন করি। এ বছরও আমরা আশা করি আলোর এই দীপাবলী সমাজ থেকে অন্ধকার দূর করবে।”

দীপাবলির আলোয় আলোকিত বাউফল যেন এক উৎসবের শহরে পরিণত হয়েছে। শহরের প্রতিটি গলি-মহল্লা দীপের আলোয় ঝলমল করছে, এবং স্থানীয়রা আনন্দের সঙ্গে এই ধর্মীয় উৎসব উদযাপন করছেন।

এইচ এম বাবলু/বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *