বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে জেলা পুলিশ অফিসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।
তিনি জেলার সাতটি থানার অফিসার ইনচার্জ, পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার বলেন —
👉 “বান্দরবানের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
স্থায়ী জনগণের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে জনবান্ধব পুলিশ গড়ে তোলা আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন,
👉 “বান্দরবানে আগত দর্শনার্থী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে।”
সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে কয়েকজন তদন্তকারী কর্মকর্তাকে পুরস্কৃত করেন পুলিশ সুপার।
তিনি পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করে বলেন —
👉 “যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তাহলেই জনগণের আস্থা অর্জন সম্ভব।”
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, থানার অফিসার ইনচার্জ, ইনভেস্টিগেশন অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ প্রশাসনের এ ধরনের নিয়মিত পর্যালোচনা সভা বান্দরবানের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।
এলেক্স বড়ুয়া/বান্দরবান প্রতিনিধি
