পলাশবাড়ী ৪ নং বরিশাল ইউনিয়নে সম্প্রতি অনুষ্ঠিত প্রোগ্রামে জনগণের সঙ্গে মতবিনিময় ও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি ও চেয়ারম্যান পদ প্রার্থী আবু বক্কর সিদ্দিক।তিনি স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দেন, যদি তার বিরুদ্ধে ১ টাকার দূর্নীতি বা অন্য কোনো অভিযোগ প্রমাণিত হয়, তবে তিনি চেয়ারম্যান, সংগঠন ও সব পদ থেকে নিজেই পদত্যাগ করবেন।
🗣️ প্রার্থীর বক্তব্য:
আবু বক্কর সিদ্দিক বলেন —
“সংগঠন করতে গিয়ে অনেক জেল জুলুম ভোগ করেছি, তবুও কখনো অন্যায় কাজ করিনি।
যদি আপনাদের চাঁদাবাজ ও দূর্নীতি মুক্ত, সন্ত্রাসমুক্ত উপজেলা পেতে চান, তাহলে আগামি নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করুন।আমরা আপনাদের একটি সুন্দর, মডেল উপজেলা উপহার দেব।”
প্রোগ্রামে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামি মনোনিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আবু-তালেব মাষ্টার।তিনি বলেন, তিনি পূর্বে ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময়ে ২০টিরও বেশি মামলা ভোগ করেছেন, তবে জনগণের জন্য নানা উন্নয়নমূলক কাজ করেছেন।
তার বক্তব্যে উল্লেখ, বরিশাল ইউনিয়নে নির্মিত পার্কসহ অন্যান্য উন্নয়ন কাজ এখনও সম্পূর্ণ হয়নি, এবং আগামী দিনে জনগণের সেবায় এগিয়ে যেতে চান।
👥 অন্যান্য উপস্থিতি:
প্রোগ্রামে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি লতিফ তরফদার, ৪ নং বরিশাল ইউনিয়নের সভাপতি শামিম প্রধান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।শেষে সমাপনি বক্তব্য ও প্রোগামটি দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
মোঃ মেহেদী হাসান গালিব/গাইবান্ধা জেলা প্রতিনিধি
