সিরাজগঞ্জের শাহজাদপুরে “বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫” উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে
শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান,
সমাজসেবা অফিসার মকবুল হোসেন,
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল্লাহ আল আমিন,
সমবায় অফিসার রবিউল রানা,
এবং উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মোখলেসুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রিপন মিয়া।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন—
“হাত ধোয়া একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি।
নিয়মিত সঠিকভাবে হাত ধোয়া সংক্রমণ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
প্রত্যেকে যদি সচেতন হয়, অনেক রোগ সহজেই প্রতিরোধ করা সম্ভব।”

তিনি আরও বলেন—
“বিশ্ব হাত ধোয়া দিবস শুধু প্রতীকী দিন নয়,
এটি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।”

র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণকারীরা হাত ধোয়ার সঠিক পদ্ধতি, স্বাস্থ্য সচেতনতা এবং জীবাণু সংক্রমণ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন। প্রতিটি পরিষ্কার হাতই পারে একটি পরিবারকে সুরক্ষিত রাখতে। আপনিও সচেতন হোন, প্রতিদিন নিয়ম করে হাত ধোন

মোঃ জুবায়ের হাসান / শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *