পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার পলাতক এক আসামিকে অবশেষে গ্রেফতার করেছে র‍্যাব–৮ এর একটি টিম।
গ্রেফতারকৃত আসামির নাম রমেশ মাঝি (৩২)

র‍্যাবের একটি সূত্র জানায়— মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর দুইটার দিকে পটুয়াখালীর মৌকরন বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান

পুলিশ জানায়— চলতি বছরের ২৩ মার্চ উপজেলার কায়না গ্রামে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় গুরুতর আহত হন শাহ আলম নামের একজন ব্যক্তি, যিনি পরে বাউফল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এরপর থেকেই মামলার প্রধান আসামিসহ বেশ কয়েকজন পলাতক ছিল।

ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান,
“গ্রেফতার হওয়া রমেশ মাঝি ওই মামলার অন্যতম আসামি।
মামলার বাকি আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

এইচ এম বাবলু / বাউফল (পটুয়াখালী )প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *