বান্দরবানে “Career Guidance Training 2025” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর ২০২৫) পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে উজানী পাড়া, বান্দরবান সদরে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন বান্দরবান সরকারি কলেজের সাধারণ শিক্ষা বিভাগের প্রভাষক জনাব মাহাদি হাসান
এ সময় অংশগ্রহণ করেন বিভিন্ন এলাকার তরুণ-তরুণীরা।

প্রশিক্ষণ কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (CDC) Compassion
কর্মশালায় অংশগ্রহণকারীদের ভবিষ্যৎ পেশা নির্বাচন, দক্ষতা উন্নয়ন এবং আত্মোন্নয়নের কৌশল বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ সমাজের মধ্যে পেশাগত সচেতনতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

এলেক্স বড়ুয়া / বান্দরবান জেলা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *